ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুদ্ধ কখনোই কোনো দেশের বা জাতির জন্য কল্যাণকর নয়। তবে কেউ যদি মনে করে ইরানের জাতীয় মর্যাদা, সার্বভৌমত্ব, ভূখণ্ড ও মাতৃভূমিতে আঘাত হেনে আমাদের আত্মসমর্পণে বাধ্য করা যাবে কিংবা পিছু হটানো যাবে, তবে তারা অনেক বড় ভুলের মধ্যে রয়েছে।
দীর্ঘদিন ধরে চলা গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদের উদাহরণ টেনে পেজেশকিয়ান আরও বলেন, বিগত তিন বছর ধরে সর্বাত্মক শক্তি প্রয়োগ করেও তারা গাজার মতো একটি ছোট উপত্যকাকে আত্মসমর্পণে বাধ্য করতে পারেনি। সেখানে ইরানের মতো একটি বিশাল ও শক্তিশালী রাষ্ট্রকে পরাজিত করা তাদের জন্য আরও অসম্ভব ব্যাপার।
আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ও সামরিক স্থাপনায় নতুন করে বিমান হামলা চালিয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বুধবার (১০ জুন) গভীর রাতে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বিশেষ আদেশে এই হামলা পরিচালনা করা হয়। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের জবাবেই তারা এই অতিরিক্ত আত্মরক্ষামূলক হামলা শুরু করেছে।
এদিকে মার্কিন এই আগ্রাসনের জবাবে তেহরানও পাল্টা আঘাত হানার দাবি করেছে। ইরান জানিয়েছে, তারা বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবস্থানরত দুটি পশ্চিমা জাহাজেও সফল হামলা চালানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...