বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মদন উপজেলার হাঁসকুড়ি গ্রামের মৃত যাদের আলীর ছেলে মো. রিপুল মিয়া (৩০) এবং একই উপজেলার দক্ষিণপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে বাবুল মিয়া (৭০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে তাদের মাদক সেবনের সময় আটক করে।
পরে আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক রায় প্রদান করেন। রায়ে বাবুল মিয়াকে ছয় মাস এবং রিপুল মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম বিষয়টি নিশ্চিত করে বলেন, "মাদকদ্রব্য সেবন ও বিক্রয়ের সময় হাতেনাতে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...