বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে নগরভবনের ষষ্ঠ তলার সভাকক্ষে সিসিকের রাজস্ব বিভাগের উদ্যোগে আয়োজিত রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা স্মারক ও রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজস্ব আদায়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সিসিকের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার। সিসিক কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আখতার সিদ্দিকী বাবলুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিসিকের সচিব মো. আশিক নূর এবং প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান এসেসর মো. আবদুল বাছিত, কর কর্মকর্তা জামিলুর রহমান, লাইসেন্স কর্মকর্তা রুবেল আহমদ নান্নু, বাজার তত্ত্বাবধায়ক আলবাব আহমদ চৌধুরীসহ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন, “আপনারা যে প্রতিষ্ঠানে কর্মরত, সেই সিলেট সিটি কর্পোরেশন থেকেই আপনাদের জীবন-জীবিকা নির্বাহ হয়। তাই পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আমাদের লক্ষ্য সিলেটকে একটি পরিচ্ছন্ন, আধুনিক, পর্যটনবান্ধব ও বাসযোগ্য নগরীতে পরিণত করা। এ জন্য রাজস্ব আহরণ বাড়ানোর কোনো বিকল্প নেই। হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ও হাট-বাজারসহ বিভিন্ন খাত থেকে রাজস্ব আদায়ে আরও জোর দিতে হবে।”
তিনি বলেন, সিটি কর্পোরেশনের সম্প্রসারিত ১৫টি ওয়ার্ডে রাস্তা, ড্রেন ও সড়কবাতিসহ বিভিন্ন নাগরিক সুবিধা দেওয়া হলেও অনেক বাসিন্দা এখনও করের আওতায় আসেননি। নাগরিক সুবিধা ভোগের পাশাপাশি কর পরিশোধের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রশাসক বলেন, “অনেকেই বড় বড় ভবন নির্মাণ করছেন, কিন্তু সিটি কর্পোরেশনের অনুমোদিত নকশা গ্রহণ করছেন না। এসব অনিয়মের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব। প্রয়োজনে পূর্ত বিভাগ, রাজস্ব বিভাগ ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বিগত কোরবানির ঈদের বর্জ্য মাত্র আট ঘণ্টার মধ্যে অপসারণের সফলতার কথা উল্লেখ করে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, যারা রাজস্ব আদায়ে এখনও পিছিয়ে আছেন, তারাও আগামীতে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।
অনুষ্ঠানে রাজস্ব আদায়ে বিশেষ অবদানের জন্য কর কর্মকর্তা জামিলুর রহমান, সহকারী কর কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম, লাইসেন্স কর্মকর্তা রুবেল আহমদ নান্নু, নিবন্ধন পরিদর্শক মোহাম্মদ শামীম, লাইসেন্স পরিদর্শক মো. ফখরুল ইসলাম ও মো. নাহিদ আজিজসহ রাজস্ব বিভাগের বিভিন্ন শাখার মোট ২০ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সিসিক প্রশাসক ও অতিথিবৃন্দ। তাদের কর্মদক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...