বিজ্ঞাপন
শনিবার (১৩ জুন) কর্ণফুলী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র। বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (পিআরএল) বাবুল চন্দ্র নাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সালমা ইসলাম।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে কর্ণফুলী উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের নাম ঘোষণা করা হয়। বিদ্যালয় শাখায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী লাযিম ইসলাম।
শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (বিদ্যালয়) হিসেবে নির্বাচিত হয়েছেন মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবাশীষ দত্ত। কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন আব্দুল জলিল চৌধুরী কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক আবদুল কাইয়ুম।
এদিকে, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন আহমেদ। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) নির্বাচিত হয়েছেন চরলক্ষ্যা সিরাজুল মুনীর দাখিল গাউছিয়া মাদ্রাসার সুপার সিরাজুল মোস্তফা।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (বিদ্যালয়) হিসেবে নির্বাচিত হয়েছে আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজ।
স্কাউটিং কার্যক্রমে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজের আবীদুর রহমান আইয়াজ। একইভাবে শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হয়েছেন আব্দুল জলিল চৌধুরী কলেজের সৈয়দ মিসবাহুল মিসকাত সাব্বির।
রোভার কার্যক্রমে শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন আব্দুল জলিল চৌধুরী কলেজের রোভার স্কাউট লিডার মোহাম্মদ হাবিবুর রহমান। পাশাপাশি শ্রেষ্ঠ রোভার গ্রুপ হিসেবে স্বীকৃতি পেয়েছে আব্দুল জলিল চৌধুরী কলেজ রোভার গ্রুপ।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন বিষয়ে বিশেষ কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে অর্ধশতাধিক পুরস্কার বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহ প্রদানের লক্ষ্যে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর এ আয়োজন শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...