বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাসিফের মৃত্যু হয়।
মৃত তাসিফ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরমিতা গ্রামের আজাদ উদ্দিনের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৫ জুন হামের উপসর্গ নিয়ে তাসিফকে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। সে মারাত্মক নিউমোনিয়ায় ভুগছিল। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে হামসহ বিভিন্ন রোগে আক্রান্ত ১০৭ জন শিশু ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৩৪ জন শিশু। হাসপাতালে দুটি আইসোলেশন সেন্টারে মোট ৪০টি শয্যা থাকলেও রোগীর সংখ্যা বেশি হওয়ায় অনেক শিশুকে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে।
অতিরিক্ত রোগীর চাপের কারণে গাদাগাদি পরিবেশে চিকিৎসা চলায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা হামে এবং হাম আক্রান্ত রোগীরা ডায়রিয়ায় সংক্রমিত হওয়ার ঝুঁকিতে পড়ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নোয়াখালীর সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “শিশু তাসিফ গত ১৫ জুন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। আজ সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের আইসোলেশন ও শিশু ওয়ার্ডে বাড়তি নজরদারি রাখা হয়েছে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...