Logo Logo

গোপালগঞ্জে মানসম্মত বেসরকারি স্বাস্থ্যসেবা জোরদারের আহ্বান ডা. কে এম বাবরের


Splash Image

গোপালগঞ্জে আধুনিক ও মানসম্মত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও চিকিৎসক ডা. কে এম বাবর। উন্নত চিকিৎসার জন্য জেলার রোগীদের এখনো খুলনা কিংবা ঢাকায় ছুটতে হয় উল্লেখ করে তিনি বলেন, এর ফলে রোগীর পরিবারকে যেমন বাড়তি আর্থিক চাপ বহন করতে হয়, তেমনি অনেক ক্ষেত্রে রোগীর শারীরিক অবস্থারও মারাত্মক অবনতি ঘটে।


বিজ্ঞাপন


শনিবার (২০ জুন) বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) গোপালগঞ্জ জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শাখার সভাপতি ডা. বি এম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনটি সঞ্চালনা করেন ডা. গৌতম কুমার বাগচী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. মুরসাদ্দেক হোসেন বিশ্বাস (ডাম্বেল), গোপালগঞ্জের পুলিশ... সুপারিটেনডেন্ট মো. হাবীবুল্লাহ এবং অধ্যাপক ডা. হুমায়ুন কবির।

প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর আরও বলেন, আধুনিক অবকাঠামো, দক্ষ জনবল এবং উন্নত চিকিৎসা প্রযুক্তির সঠিক সমন্বয় নিশ্চিত করতে পারলে গোপালগঞ্জেই উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করা সম্ভব। আর এই লক্ষ্য অর্জনে দেশের বেসরকারি স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী, গতিশীল ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে ২৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটিতে ডা. কে এম বাবর সভাপতি এবং ময়েনুর রহমান হিটু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহসভাপতি ডা. বি এম মনিরুজ্জামান, ডা. গৌতম কুমার বাগচী ও কাজী শাহিনুর রশিদ শাহিন; যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক মুনীর; কোষাধ্যক্ষ মো. আব্দুল আলিম; সাংগঠনিক সম্পাদক মিন্টু শিকদার; দপ্তর সম্পাদক ডিএইচএম তোফাজ্জল হুসাইন; সমাজকল্যাণ সম্পাদক আবু ওবায়েত মোল্লা এবং প্রচার সম্পাদক তন্ময় কুমার বালা মিহির।

উক্ত সম্মেলনে জেলার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, চিকিৎসক, উদ্যোক্তা এবং স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা বিএনপির নেতা এস এম আজিজুর রহমান বেনা, সদর বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সম্মেলনে আমন্ত্রিত বক্তারা স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে একটি সুস্থ, আধুনিক ও মানবিক বাংলাদেশ গঠনে স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...