Logo Logo

সেনবাগে যানবাহনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু, পরিচয় খুঁজছে পুলিশ


Splash Image

নোয়াখালীর সেনবাগ উপজেলায় অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় গুরুতর আহত এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের (আনুমানিক ৬৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) ভোররাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের সেনবাগ-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের আজিজপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে আজিজপুর এলাকায় মহাসড়কের পাশে এক বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা পুলিশে খবর দেয়। তথ্য পাওয়ার পরপরই সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রউফ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং আহত বৃদ্ধকে উদ্ধার করে দ্রুত সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী জানান, বিকেল পর্যন্ত নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত যানবাহনটি চিহ্নিত করতে এবং চালককে আটকে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে কাজ করছে। নিহত বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...