Logo Logo

গোপালগঞ্জে ১ লাখ ৭৬ হাজার ৫৬০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল


Splash Image

গোপালগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে আগামী ২৮ জুন গোপালগঞ্জে ৫ বছরের কম বয়সী ১ লাখ ৭৬ হাজার ৫৬০ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।


বিজ্ঞাপন


রোববার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিকদের এসব তথ্য জানান সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক।

তিনি জানান, আগামী ২৮ জুন জেলার ৫ বছরের কম বয়সী ১ লাখ ৭৬ হাজার ৫৬০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ০৬ থেকে ১১ মাস বয়সের ২৫ হাজার ৩৯৬ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৫১ হাজার ১৬৪ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

এ ক্যাম্পেইন সফল করার জন্য জেলার ৬৭ টি ইউনিয়ন ও ০৪টি পৌরসভার স্থায়ী ০৭টি কেন্দ্রসহ ১ হাজার ৬৮৪টি কেন্দ্রে সকাল ০৮টা থেকে বিকেল ০৪টা পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. দিবাকর রায়। অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।#

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...