বিজ্ঞাপন
সোমবার (২২ জুন) দুপুর দেড়টার দিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন এবং ডিনস ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত সরকারগুলোর সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, ২০১৭ সালে ১০ কোটি টাকার একটি ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার (ইটিএফ) প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল, যা বর্তমানে ৮০ কোটি টাকায় এসে দাঁড়ালেও শেষ হয়নি। এর ফলে আমাদের মাদরাসা শিক্ষকরা মে-জুন মাসের বেতন পাচ্ছেন না। গত অন্তর্বর্তীকালীন সরকার ১৭ হাজার মাদরাসা শিক্ষক নিয়োগ দিলেও অটোমেটিক ফান্ড ট্রান্সফার প্রোগ্রাম না থাকায় শিক্ষকদের বেতনের জন্য প্রয়োজনীয় বরাদ্দের বিষয়টি বুঝতে পারেনি। মাদরাসা শিক্ষকদের প্রতি মাসে ৫০০ কোটি টাকারও বেশি প্রয়োজন হয়, কিন্তু বিগত সরকার এই নিয়োগ দিলেও বেতনের সঠিক ব্যবস্থা করেনি। আমাদের কাছে থাকা ১০০ কোটি টাকা আমরা ইতিমধ্যেই বরাদ্দ দিয়েছি এবং আগামী জুলাই মাসে সবার বকেয়া বেতন পরিশোধ করা হবে।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করছেন এবং কারিগরি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে পারলে আমাদের আয় বহুগুণ বেড়ে যেত। এ জন্য ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষাকে কীভাবে গুরুত্ব দেওয়া যায়, তা ভেবে দেখা হচ্ছে। এর পাশাপাশি মাদরাসা শিক্ষাকেও আধুনিকায়ন করা হচ্ছে। ছাত্র-জনতার জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি, তা গড়ার স্বপ্ন দেশনায়ক তারেক রহমানের। একটি দক্ষ প্রজন্ম তৈরি করতে পারলে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং নোবিপ্রবির উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অনন্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ৪৯ জন শিক্ষক ও শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড এবং তিনজনকে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর আগে, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকালে কেক কেটে, পায়রা উড়িয়ে ও একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...