বিজ্ঞাপন
নিখোঁজ দুই শিক্ষার্থী হলো— গোপালপুর গ্রামের মো. আল আমিনের মেয়ে আফসানা আক্তার (১৩) এবং একই গ্রামের আশা মনি (১১)। আফসানা গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং আশা মনি স্থানীয় একটি নূরানী মাদ্রাসার শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ জুন বিকেল আনুমানিক ৫টার দিকে আফসানা ও আশা মনি স্বাভাবিকভাবেই বাড়ি থেকে বাইরে বের হয়। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তারা বাড়িতে ফিরে আসেনি। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান মেলাতে পারেনি পরিবার। নিখোঁজ হওয়ার পর থেকেই তাদের সাথে সব ধরনের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।
এই ঘটনায় আফসানা আক্তারের বাবা মো. আল আমিন বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি ও লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সাত দিন পার হয়ে গেলেও কোনো ক্লু না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। দ্রুত তাদের অক্ষত অবস্থায় উদ্ধারে প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছে পরিবার দুটি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, "অভিযোগ পাওয়ার পর থেকেই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। নিখোঁজ দুই শিক্ষার্থীকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পুলিশের বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।"
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...