বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার দক্ষিণ ফুলজান নগর এলাকায় এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন— উপজেলার চরজুবলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত হামজার ছেলে জামাল উদ্দিন (২৫) এবং একই ইউনিয়নের আজগর হোসেনের ছেলে আবুল হোসেন ওরফে রাহাত (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, সুবর্ণচর, হাতিয়া, সদর ও কোম্পানীগঞ্জসহ নোয়াখালীর দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে দীর্ঘ দিন ধরে বিদ্যুতের ট্রান্সফরমার, বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জাম চুরির ঘটনা ঘটছিল।
এলাকাবাসীর অভিযোগ, চুরি করা এসব সরঞ্জাম উপজেলার দক্ষিণ ফুলজান নগরের সেলিমের বাড়িতে আনা হতো। সেখানে ট্রান্সফরমার ভেঙে ভেতরের তামা আলাদা করে তা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত একটি সংঘবদ্ধ চক্র।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সেলিমের বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি ট্রান্সফরমারসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় নম্বরবিহীন সিএনজিটিও জব্দ করা হয়।
স্থানীয়দের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন, জামাল নামের এক ব্যক্তির নির্দেশে তারা বিভিন্ন এলাকা থেকে এসব মালামাল চুরি করতেন এবং পরে তা তার কাছেই হস্তান্তর করতেন।
চরজব্বার থানার তদন্ত কর্মকর্তা দেবাশীষ সরকার জানান, স্থানীয়রা ট্রান্সফরমারের তামার তারসহ দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে আসে। বিষয়টি গভীরভাবে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...