বিজ্ঞাপন
শুক্রবার (২৬ জুন) সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের নির্দেশনায় বরাদ্দকৃত সড়কগুলোর নির্মাণকাজের অগ্রগতি, গুণগত মান এবং চলমান কাজের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের লক্ষ্যে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
পরিদর্শনকালে দেখা যায়, কয়েকটি সড়কের উন্নয়ন কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া বাকি সড়কগুলোর নির্মাণকাজ দ্রুতগতিতে চলমান রয়েছে। সংশ্লিষ্টরা কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সব প্রকল্প শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন করা সড়কগুলোর মধ্যে ৫ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্যা লতুর বাপের বাড়ি–আরফাত রহমান কোকোর সড়ক, মৌলভী ইদ্রিস সড়ক, লতুর বাপের সড়ক, খতিজা বিবির সড়ক, সুরজ জামান সড়ক, চরলক্ষ্যা হাই স্কুল সড়ক এবং রহিম জান বাপের বাড়ি সড়ক উল্লেখযোগ্য। এছাড়া ৭ নম্বর ওয়ার্ডের বেলার বাপের সড়ক, কালা মিয়া বাপের সড়ক, ইব্রাহিম মুন্সি জামে মসজিদ সড়ক এবং ছালেয়া বাপের বাড়ি সড়কও পরিদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল গফুর মেম্বার, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য জিএম জসীম উদ্দিন হায়দার, চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জসীম উদ্দিন মেম্বার, চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল, চরলক্ষ্যা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মুন্সী সাইফুদ্দীন (পুতুল), কর্ণফুলী উপজেলা তাতীঁ দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, কর্ণফুলী উপজেলা যুবদল এম.মুছা আরমান, নাগরিক উন্নয়ন ফোরাম চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ড শাখার সহ-সভাপতি গাজী মোহাম্মদ খোরশেদ আলম, গাজী মোহাম্মদ আলমগীর, সহ-সাধারণ সম্পাদক এম ফারুক হোসাইন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ নুরুছাফাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শন শেষে উপস্থিত নেতৃবৃন্দ জানান, এলাকার জনগণের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে সড়কগুলোর উন্নয়ন কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, চলমান প্রকল্পগুলো দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে স্বস্তি ফিরে আসবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...