বিজ্ঞাপন
রোববার (২৮ জুন) দুপুরে নোয়াখালীর সেনবাগ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার আজাদ মেম্বার সেনবাগ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, আজাদ মেম্বার পেশায় একজন চা বিক্রেতা হলেও আর্জেন্টিনা ফুটবল দল এবং ফুটবল তারকা লিওনেল মেসির প্রতি তার ব্যতিক্রমী ভালোবাসার কারণে দেশব্যাপী পরিচিতি লাভ করেন। নিজের বাড়ি, দোকান ও আশপাশের এলাকাকে আকাশী-সাদা রঙে সাজিয়ে তিনি ‘আর্জেন্টিনা নগর’ নামে আলোচনায় আসেন।
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতলে এলাকাবাসীকে ভোজ দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি। এ কারণে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন ও টেলিভিশনের টকশোতেও অংশ নিয়েছিলেন আজাদ মেম্বার।
ফুটবলপ্রেমী হিসেবে পরিচিতির পাশাপাশি তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় তৃণমূল নেতা ও অনলাইন কর্মী হিসেবেও পরিচিত ছিলেন। এর আগেও রাজনৈতিক মামলায় তিনি কারাভোগ করেছেন বলে জানা গেছে।
সেনবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) মো. মিলন জানান, গ্রেপ্তারকৃত আজাদ মেম্বারকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...