বিজ্ঞাপন
সোমবার দুপুর কলেজের হলরুমে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সুশৃঙ্খল ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়।
নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের দিকনির্দেশনায় চাটখিল পাঁচগাঁও মাহাবুব সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি কাউছার আহমেদ শাওনসহ অন্যান্য নেতৃবৃন্দ। শিক্ষা উপকরণ বিতরণ শেষে এক প্রতিক্রিয়ায় সভাপতি কাউছার আহমেদ শাওন বলেন, “চাটখিল উপজেলার এইচএসসি পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে চাটখিল পাঁচগাঁও মাহাবুব সরকারি কলেজ ছাত্রদল সর্বাত্মক সহযোগিতা করবে।”
অনুষ্ঠান বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠানে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়। উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের মনোবল দৃঢ় রেখে সঠিক প্রস্তুতির মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান এবং তাদের জীবনের পরবর্তী ধাপে সফলতা অর্জনের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...