বিজ্ঞাপন
বুধবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছাতারপায়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মামুন একই এলাকার মৃত দীন মোহাম্মদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল নরোত্তমপুর ইউনিয়নে মামুনের বাড়ির পাশে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের সামনে বালুর স্তূপের ভেতর লুকিয়ে রাখা ৫৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার ও জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...