বিজ্ঞাপন
বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার ছোট জীবনগর গ্রামের গনেষ্ঠি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে চাটখিল থানা পুলিশ।
এর আগে একই দিন দুপুর দেড়টার দিকে নিজ বসতঘরের শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রাইসা। তিনি ওই গ্রামের কৃষক মো. রায়হান উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাইসার জন্মের এক বছর পর তার বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে। এরপর তিনি সৎ মায়ের সংসারে বড় হন। পরিবারের সদস্যদের অগোচরে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
প্রতিবেদক- মোঃ সিরাজুল ইসলাম হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...