Logo Logo

রাজবাড়ীতে ডিবি'র অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার


Splash Image

রাজবাড়ীর পাংশা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস অবৈধ ইয়াবাসহ মো. ফজলুল হক ওরফে ফজল (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।


বিজ্ঞাপন


গ্রেপ্তার ফজলুল হক পাংশা উপজেলার যশাই ইউনিয়নের বাশগ্রাম গ্রামের মৃত আজিজ মুন্সির ছেলে।

রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলার যশাই ইউনিয়নের বাশগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল ফজলুল হকের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তার শয়নকক্ষের ড্রেসিং টেবিলের উপরের ড্রয়ারে তল্লাশি চালিয়ে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করার পর ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াহিদুল হাসান বাদী হয়ে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...