বিজ্ঞাপন
সোমবার (২৭ জুলাই) ভোরে উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া হাজীবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে সোনাইমুড়ী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোনাইমুড়ী থানায় দায়ের করা একটি মামলার আসামি মাইন উদ্দিন মামুনকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পালপাড়া হাজীবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে তার বাড়ির উত্তর পাশে অবস্থিত একটি ভাঙা লাকড়ির ঘর তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা এলজি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় আসামি মাইন উদ্দিন মামুনকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজের উৎস এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় তদন্তাধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের প্রকৃত উৎস এবং এগুলো কীভাবে সেখানে পৌঁছেছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে। পাশাপাশি মামলার পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...