বিজ্ঞাপন
সোমবার (২৭ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই পরিবেশবান্ধব কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয় এবং গাছের সঠিক পরিচর্যার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।
বক্তারা উল্লেখ করেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরী বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক শামীম আহমেদ, কেন্দ্রীয় সদস্য খায়রুজ্জামান ইমরান ও নাজমুল খান। এছাড়াও সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার সদস্য সচিব নোমান আহমেদ, যুগ্ম আহ্বায়ক জুবাইদুর রহমান মেহেদী এবং সদস্য খোকন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল হুসেন বলেন, বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় তরী বাংলাদেশ যে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে, তা শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে। তিনি তরী বাংলাদেশকে ভবিষ্যতে এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
বক্তারা আরও জোর দিয়ে বলেন, কেবল চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না, রোপণকৃত প্রতিটি গাছের নিয়মিত যত্ন ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। একটি গাছ যেমন ছায়া ও ফল দেয়, তেমনি বায়ুদূষণ রোধ ও জীববৈচিত্র্য রক্ষায় অসামান্য ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়তে স্কুলভিত্তিক এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।
তরী বাংলাদেশের নেতৃবৃন্দ জানান, প্রকৃতি ও নদী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় নিয়মিত বৃক্ষরোপণ, চারা বিতরণ, জলাশয় সংরক্ষণ ও পরিবেশ সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে নাটাই উত্তর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল হুসেনের পাশাপাশি শিক্ষক আল মোবারক হুসেন, মাকসুদা বেগম, মোল্লা আল আমিন, মোতাসিম বিল্লা, রোকসানা বেগম, তোহরা বেগম, মাহমুদা আক্তার শিবলী, মুর্শেদা বেগম, ইন্দ্রজিৎ রায়, মিজানুর রহমান, তন্দ্রা রানী দাস মনিকা, মো. আল আমিন, ওবায়দুল হক, আব্দুল্লাহ আল মামুন, গোলাম মুর্শেদ, শাকিল আহমেদ, সানজিদা আক্তার, জাহাঙ্গীর আলম ও কাজী আশরাফুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...