বিজ্ঞাপন
সোমবার (২৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় এই ঝটিকা অভিযান চালিয়ে চোরাই মালামালগুলো জব্দ করে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা এই বিপুল পরিমাণ ভারতীয় মালামাল পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযানের বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধ, সার্বিক নিরাপত্তা বজায় রাখা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধে ফেনী ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এই লক্ষ্য অর্জনে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার রাখা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...