বিজ্ঞাপন
আজ মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে শক্তিশালী এই ভূমিকম্পটি আঘাত হানে বলে নিশ্চিত করেছে জাপানের আবহাওয়া সংস্থা। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৮।
ভূমিকম্পের পর উপকূলীয় অঞ্চলে তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও কয়েক ঘণ্টা পর তা তুলে নেয় কর্তৃপক্ষ।
দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি জানিয়েছেন, উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ভবনে ভূমিকম্পের পরপরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, আহতদের তথ্য ও অবকাঠামোগত ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হচ্ছে। বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, অগ্নিকাণ্ড, ব্রিজ ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে।
জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের ভিডিও চিত্রে দেখা যায়, ভূকম্পনের পর দেশটির প্রধান দ্বীপ কিউশু-র একাধিক স্থানে আগুন জ্বলে উঠেছে। কিছু ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পড়েছে এবং বহু সড়কে মারাত্মক ফাটল দেখা দিয়েছে। সংবাদমাধ্যমটি আরও জানায়, এ পর্যন্ত অন্তত ১২টি বাড়ি ধসে পড়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ফায়ার সার্ভিসের সূত্র মতে, 'কাশিমা' শহরের একটি শপিং মলের দ্বিতীয় তলা ধসে পড়ায় ভেতরে অনেকে আটকা পড়েছেন। এর আগে পুলিশ জানিয়েছিল, কাশিমার 'এইন' নামক শপিং মলটিতে বিকট বিস্ফোরণের মতো শব্দ পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে হতাহতের খবর মেলেনি।
উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করার পাশাপাশি পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে দেশটির সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী।
সূত্র: সিবিএস।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...