বিজ্ঞাপন
সাইবার সিকিউরিটির দক্ষতা অর্জনের উপর গুরুত প্রদান করে বলেন প্রত্যেক কাজই নিজে শিখতে হবে জানতে হবে।
তিনি আরো বলেন আলোচনায় যে সব সমস্যা উঠে এসেছে প্রতিবেদন আকারে পাঠালে সমস্যা দ্রত সমাধানের ব্যবস্হা গ্রহন করা হবে।
গত ২৮ জুলাই মঙ্গলবার ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা গুলো বলেছেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুন্নাহারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি পলি রানী দেব, স্বাস্হ্য কর্মকর্তা ডা: আতিকুল গনি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান আহমেদ জিলু, ইউপি চেয়ারম্যান আবজাল হোসেন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাজুল ইসলাম বাবুল, সহ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পু, ওসি তদন্ত আমিনুল ইসলাম, পল্লী বিদুৎতের ডিজিএম সুপ্রিয়া জম্মাদার, কৃষি অফিসার সুব্রত দেবনাথ, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সোহেল মোল্লা, নির্বাচন অফিসার নয়ন পুরকায়স্থ, মৎস্য কর্মকর্তা কিশোর কুমার দাস।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এর পুর্বে ফেঞ্চুগঞ্জ শাহজালাল সারকারখানা পরিদর্শন শেষে কর্মকর্তার সাথে মত বিনিময় করে কারখানার বর্তমান অবস্হার খবর নেন। তিনি ফেঞ্চুগঞ্জ থানা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...