বিজ্ঞাপন
বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসনের এক আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
জারি করা আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে চার বা ততোধিক ব্যক্তির সমবেত হওয়া, যেকোনো ধরনের মিছিল, সমাবেশ কিংবা শোভাযাত্রা প্রদর্শনের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সার্বিক জননিরাপত্তা বজায় রাখা এবং উদ্ভূত সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশ কার্যকর করতে এবং পৌর এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সংবেদনশীল স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে এনসিপি সারা দেশের ন্যায় স্থানীয়ভাবেও কর্মসূচি ঘোষণা করে। একই সময়ে বিএনপি পাল্টা কর্মসূচি আহ্বান করলে শহরের রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। উভয় পক্ষের মুখোমুখি অবস্থান ও সম্ভাব্য সংঘাত এড়াতেই শেষ পর্যন্ত প্রশাসন ১৪৪ ধারা জারির পদক্ষেপ নেয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...