Logo Logo

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার


Splash Image

চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ‘ডেভিড ইমন’কে গ্রেপ্তার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


বুধবার (২৯ জুলাই) যশোরের ধুমধুমপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

তিনি জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর জেলার ধুমধুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। অভিযানে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তারকৃত ডেভিড ইমনকে আইনি প্রক্রিয়ার জন্য চট্টগ্রামে ফিরিয়ে আনা হচ্ছে বলে পুলিশের ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...