বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে জেলা সদরের বেদগ্রাম-রঘুনাথপুর সড়কের বেদগ্রাম রেলক্রসিং সংলগ্ন এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু শেখ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের বাসিন্দা মোতালেব শেখের ছেলে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, রঘুনাথপুর দিক থেকে ছেড়ে আসা একটি যাত্রী ও পণ্যবাহী নসিমন বেদগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নসিমনটি বেদগ্রাম রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাকের সাথে এর মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে নসিমনে থাকা রাজু শেখসহ তিন জন মারাত্মকভাবে আহত হন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে রাজু শেখের মৃত্যু হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...