বিজ্ঞাপন
বুধবার (২৯ জুলাই) সকালে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান ও ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক প্রাতিষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় সাংগঠনিক কার্যক্রমকে অধিকতর গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করা হয়েছে।
একই বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
নতুন নেতৃত্বের প্রতি নির্দেশনা দিয়ে পত্রে আরও উল্লেখ করা হয়, দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিব আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবেন। পরবর্তীতে দ্রুততম সময়ের মধ্যে সম্মেলনের আয়োজন করে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...