বিজ্ঞাপন
বুধবার (২৯ জুলাই) দুপুরে কাশিয়ানী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রকাশ্যে এই পদত্যাগের কথা জানান তারা।
পদত্যাগকারী নেতারা হলেন— রাতইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, একই ওয়ার্ডের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. বদরুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য মো. নয়ন মোল্যা।
সংবাদ সম্মেলনে ৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, "আমি রাতিল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলাম। তবে শারীরিক অসুস্থতার কারণে স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আর কখনোই কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করব না।"
একই সংবাদ সম্মেলনে মো. বদরুল ইসলাম ও মো. নয়ন মোল্যা যৌথভাবে বলেন, "শারীরিক অসুস্থতা ও নিজস্ব ব্যবসায়িক ব্যস্ততার কারণে দীর্ঘদিন ধরে দলীয় কোনো কার্যক্রমের সঙ্গে আমাদের সম্পৃক্ততা নেই। তাই আমরা সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় ইউনিয়ন আওয়ামী লীগের নিজ নিজ পদ থেকে পদত্যাগ করছি।"
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...