বিজ্ঞাপন
উপজেলার সদর ইউনিয়নের উত্তর নিলক্ষী এলাকার কালা মিয়া হাজী ভূঁইয়া বাড়ির বাসিন্দা শাহেদা আক্তার (৩৮) নামের ওই গৃহবধূর পরিবার এই অভিযোগ উত্থাপন করেছে।
পরিবারের স্বজনরা জানান, সম্প্রতি শাহেদা আক্তার বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। চলে যাওয়ার সময় তিনি ঘরে থাকা প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১০ লাখ টাকা সাথে নিয়ে গেছেন। তাদের দাবি, শাহেদা আক্তার নিয়মিত মুঠোফোনে অজ্ঞাত একাধিক ব্যক্তির সাথে যোগাযোগ রাখতেন। পরবর্তীতে জানা যায়, উপজেলার আমজাদহাট ইউনিয়নের ফেনা ফুস্করনী গ্রামের এক যুবকের সাথে তিনি পালিয়ে গেছেন।
পরকীয়া ও বিপুল পরিমাণ অর্থ-স্বর্ণালঙ্কার নিয়ে নিখোঁজ হওয়ার এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...