বিজ্ঞাপন
বুধবার (২৯ জুলাই) বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে এনসিপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসিবুল হাসান লাভলু সড়কে অবস্থিত ‘জুলাই ৩৬’ মঞ্চের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এনসিপি ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব সাইফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. বাইজিদ আহমেদ শাহেদ, ছাত্রশক্তির আহ্বায়ক সাইফুল ইসলাম এবং এনসিপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা। এ সময় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাচ্চু শেখসহ দলটির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা হবিগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের ওপর সশস্ত্র হামলার জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হামলার সাথে জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। অন্যথায় অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় আনা না হলে পরবর্তীতে দেশব্যাপী আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...