বিজ্ঞাপন
সকাল ৯টায় ডিসি রোডের চিটাগাং এলিট ক্লাব অডিটোরিয়ামে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।
সংগঠনের আহ্বায়ক কে এম আক্তার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মীম আয়াতুল্লাহ এবং কবি ও চিকিৎসক এম আর কে রুবেল।
দিনব্যাপী এই ক্যাম্পে রোগীদের নিবিড় চিকিৎসাসেবা প্রদান করেন একদল দক্ষ চিকিৎসক। সেবা কার্যক্রমে অংশ নেন ডা. আরিফ উদ্দিন, ডা. দিদারুল ইসলাম, ডা. কুলসুম আক্তার সীমা, ডা. রীফা চৌধুরী, ডা. সুব্রত দাশ এবং ডা. ফোরকান এলাহী।
মানবসেবামূলক এই আয়োজনের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...