বিজ্ঞাপন
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা মহানগরীর লালবাগ থানার বাষপট্টি এলাকার আশা হোটেলের সামনে যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৭ (চট্টগ্রাম) ও র্যাব-১০ (ঢাকা)-এর একটি সমন্বিত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত মামুন ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকার নূর আহাম্মদ মাস্টার বাড়ির মো. সাদেক মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৭ জুন ২০২৬ তারিখে ছাগলনাইয়া থানায় দায়ের করা পারভেজ হত্যা মামলার (মামলা নম্বর: ১৮/১৩৩, ধারা: ৩০২/৩৪, পেনাল কোড) প্রধান ও এজাহারভুক্ত ১ নম্বর আসামি ছিলেন মামুন। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
পরবর্তী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...