Logo Logo

গোপালগঞ্জে জুলাই শহীদ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল ছাত্রদল


Splash Image

গোপালগঞ্জের মুকসুদপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আরাফাত মুন্সীর পরিবারের কাছে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২৯ জুলাই) বিকালে মুকসুদপুরের বনগ্রামে শহীদ আরাফাত মুন্সীর বাড়িতে গিয়ে তার দাদির হাতে উপহার সামগ্রী তুলে দেন উপজেলার ছাত্রদলের নেতাকর্মীরা। নেতৃবৃন্দ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের খোঁজখবর নেন।

মুকসুদপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন ও পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী বলেন, ‘বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ আরাফাত মতো জুলাইয়ের সকল শহীদ পরিবারের পাশে আছেন, ভবিষ্যতেও থাকবেন। যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে শহীদ আরাফাত মুন্সী গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন।’

ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাদের পরিবারের পাশে থাকা জাতীয়তাবাদী ছাত্রদলের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও শহীদ পরিবারের প্রতি সহযোগিতা ও খোঁজখবর অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন। তারা আরো বলেন, গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের দিক নির্দেশনায় এসব উপহার সামগ্রী আমরা পৌঁছে দিয়েছি।

উপহার সামগ্রী পেয়ে ও খোঁজখবর নেওয়ায় শহীদ আরাফাতের দাদি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে মুকসুদপুরের মহারাজপুর ইউনিয়নের বনগ্রামে শহীদ আরাফাত মুন্সীর কবর জিয়ারত শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন ছাত্রদলের নেতাকর্মীরা।

মুকসুদপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক মৃনাল মাতুব্বর, জোবায়ের আহম্মেদ, সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সরদার, সাংগঠনিক সম্পাদক কাজী নুরুল ইসলাম নয়ন, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সাধারণ সম্পাদক মহাসীন মোল্যা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আহমেদ দীপুসহ উপজেলার ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী'রা সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...