Logo Logo

গোপালগঞ্জে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪৭ শিক্ষার্থীকে সংবর্ধণা


Splash Image

“আনন্দধারা বহিছে ভুবনে, দিন-রজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে” —এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪৭ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে গোপালগঞ্জ শহরের এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ডা. কে এম বাবর।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. রাবেয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৌশিক আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, "আমাদের সমাজে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকবাজের কোনো স্থান হবে না। নতুন প্রজন্মকে সঠিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধে বলীয়ান করে গড়ে তুলতে হবে, কারণ এই শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত বাংলাদেশ নির্মাণ করবে।"

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করতে হবে। প্রাতিষ্ঠানিক পড়ালেখার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা ও দেশপ্রেমের চর্চা নিশ্চিত করার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪৭ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে তাঁদের সংবর্ধিত করেন।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...