Logo Logo

জুলাইয়ের ২য় বর্ষপূর্তি উপলক্ষে চাটখিলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ


Splash Image

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিলে জুলাইয়ের ২য় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় চাটখিল উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। গণমিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

চাটখিল উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নূর হোসেন রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ, চাটখিল উপজেলা জামায়াতের আমির মাওলানা মহি উদ্দিন হাসান এবং চাটখিল পৌরসভা জামায়াতের আমির মাওলানা আক্তার হোসেন।

বক্তারা তাদের বক্তব্যে জুলাইয়ের বিভিন্ন দাবির দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...