Logo Logo

উন্নয়ন কার্যক্রমের সুফল এখন তৃণমূলের মানুষের দোরগোড়ায় পৌঁছেছে — সুনামগঞ্জের এমপি নুরুল ইসলাম নুরুল।


Splash Image

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি। সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধন করলেন এমপি এড. নুরুল ইসলাম নুরুল। উদ্বোধন শেষে আলোচনাসভায় তিনি বলেন সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল এখন তৃণমূলের মানুষের দোরগোড়ায় পৌঁছেছে।


বিজ্ঞাপন


সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও আধুনিক হলরুম ভবনের উদ্বোধন এবং এ উপলক্ষে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

নতুন এই ভবন চালুর মাধ্যমে উপজেলা পর্যায়ে সরকারি সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ জনগণ আরও দ্রুত ও কার্যকর প্রশাসনিক সেবা পাবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সোমবার (০৩ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের মল্লিকপুর এলাকায় নির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

উদ্বোধন শেষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. সুলতানা জেরিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া। সরকার দায়িত্ব গ্রহণের পরপরই কৃষকদের জন্য কৃষি কার্ড বিতরণ, খাল পুনঃখনন কর্মসূচি, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ এবং জনবান্ধব বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে। এসব উদ্যোগের ইতিবাচক প্রভাব ইতোমধ্যে তৃণমূলের জনগণ অনুভব করতে শুরু করেছেন।

তিনি বলেন, সুনামগঞ্জ পৌর এলাকায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, আবাসন ও জনকল্যাণমূলক বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা হবে।

সংসদ সদস্য আরও বলেন, ধর্ম, বর্ণ ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নির্বাচনী এলাকার প্রতিটি মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই তাঁর অঙ্গীকার। কৃষক, শ্রমিক, দিনমজুর, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যেতে চান। উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আকবর আলী ও অ্যাডভোকেট শেরেনুর আলী, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ, পিপিএম, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সুহেল মিয়া, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, শাহজাহান মিয়া, আজিজুর রহমান সৌরভসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম চালু হওয়ার ফলে উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং সেবাগ্রহীতারা আধুনিক পরিবেশে দ্রুত ও সহজে সরকারি সেবা গ্রহণের সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...