Logo Logo

কর্ণফুলী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন


Splash Image

শিশুদের মেধা ও মননের বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সৃজনশীল মনোভাব গড়ে তুলে আলোকিত সমাজ বিনির্মাণে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত কর্ণফুলী কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (৮ আগস্ট ২০২৬) কর্ণফুলী উপজেলার খুইদ্দারটেক এইচ.টি কনভেনশন হলে বর্ণাঢ্য আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

কর্ণফুলী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ২০২৫ সালে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৯০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় ট্যালেন্টপুল ও জেনারেল গ্রেডে প্রায় ২২৪ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। অনুষ্ঠানে এসব কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব আজিম আলী।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ইউপি সদস্য জনাব মো. নুরুল ইসলাম, ১ নম্বর (খ) চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আলহাজ্ব এম মঈন উদ্দীন এবং ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ব্র্যান্ডিং ম্যানেজার রমজান আলী রমু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ আজিম উদ্দিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কর্ণফুলী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ নুর। পুরস্কার বিতরণ পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন আজম খান এবং সদস্য সচিব ছিলেন মো. হোসাইন।

বক্তারা বলেন, শিশুদের মেধা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে আত্মবিশ্বাস, প্রতিযোগিতামূলক মনোভাব ও সৃজনশীলতা তৈরি করতে এ ধরনের মেধাবৃত্তি আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...