Logo Logo

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে মোটরসাইকেল, প্রাইভেটকার,প্রায় ৯ লক্ষ টাকার মাদকসহ ৪ জন গ্রেফতার


Splash Image

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে মোটরসাইকেল, প্রাইভেটকার, প্রায় ৯ লক্ষ টাকার মাদকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে এগারোটার দিকে র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল

গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দের দৌলতদিয়া ফেরীঘাট এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।

ওইসময় একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার তল্লাশী করে প্রায় দুই লক্ষ সাতানব্বই হাজার টাকা বাজার মূল্যের নিরানব্বই (৯৯) বোতল মাদকদ্রব্য স্কাফ সিরাপ এবং প্রায় পাঁচ লক্ষ একষট্টি হাজার টাকা বাজার মূল্যের একশত সাতাশি বোতল মাদকদ্রব্য ফেয়ারডিল, সবমিলিয়ে আট লক্ষ আটান্ন হাজার টাকা মূল্যমানের মাদকদ্রব্যসহ চার জনকে আটক করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলো ঝিনাইদহ ও বরগুনার বাসিন্দা। ঝিনাইদহ জেলার মহেষপুর থানার বেগমপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ মিলন হোসেন খান (৩৮), একই থানার একতারপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে মোঃ তরিকুল আহমেদ তারেক (৩৮), একই থানার ভগবতী তলা গ্রামের মৃত আব্দুল মোতালেব এর ছেলে মোঃ শফিকুল ইসলাম (৪৮),আরেকজন বরগুনা জেলার আমতলী থানার মৃত দেলোয়ার হোসেন খান এর ছেলে মোঃ জুবায়ের হোসেন জুয়েল (৩৫)।

জানা যায়, আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘ দিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে স্কাফ সিরাপ ও ফেয়ারডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ফরিদপুর ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। উল্লেখ্য, আটককৃত মোঃ মিলন হোসেন খান (৩৮) এর বিরুদ্ধে ০১ টি এবং মোঃ তরিকুল আহমেদ তারেক (৩৮) এর বিরুদ্ধে ০৩ টি মাদক মামলা রুজু রয়েছে।

র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...