Logo Logo

নালিতাবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ


Splash Image

শেরপুরের নালিতাবাড়ীতে তৌহিদ এডুকেশন কনসালটেন্টের বাস্তবায়নে এসএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলার মোট ৮২ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তৌহিদ এডুকেশন কনসালটেন্টের সিইও ও পিএইচডি গবেষক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সজীব। বক্তব্যে তিনি উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হওয়ার উৎসাহ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, ইউনুস আলী দেওয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম ও কৃষিবিদ ডা. শহিদুল্লাহ শরিফ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে সালমা, তারাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রিজিয়া সরকার।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউএনও শিক্ষার্থীদের অনুরোধ করে বলেন, নিজের যোগ্যতা এবং নিজের দক্ষতা দিয়ে এই পৃথিবীতে টিকে থাকতে হবে, জিপিএ-৫ ধরে রাখার জন্য পরিশ্রম করতে হবে এবং জীবনে স্বপ্ন দেখতে হবে।

বক্তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...