Logo Logo

বরিশালে দৈনিক সমকাল পত্রিকার ব্যুরো অফিস থেকে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার


Splash Image

বরিশাল সংবাদ দাতাঃ বরিশালের সিনিয়র সাংবাদিক ও দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


১১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীর প্যারারা রোডের দৈনিক সমকালের ব্যুরো অফিস থেকে পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর খবর বরিশালের সাংবাদিক অঙ্গনে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

দুই বছর আগে সমকাল থেকে চাকরিচ্যুত হন সাংবাদিক পুলক চ্যাটার্জী। এছাড়াও তিনি বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

দৈনিক সমকালের বরিশালের বর্তমান ব্যুরো সুমন চৌধুরী জানান, পুলক দা প্রতিদিন অফিসে আসতেন, তার কাছে অফিসের একটি চাবিও ছিল এবং তিনি নিজে অফিস খুলে ঢুকতেন।

সন্ধ্যায় অফিসের দরজা ভিতর থেকে বন্ধ এবং দরজার ফাঁক দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পুলক চ্যাটার্জিকে দেখতে পেলে সুমন চৌধুরী তাৎক্ষণিক পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ সময় সাংবাদিক পুলক চ্যাটার্জির হাতে লেখা কয়েকটি ছোট ছোট চিরকুট পাওয়া যায়, যেখানে তিনি তার মৃত্যুর কারণ উল্লেখ করেছেন এবং এই মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার জন্য অনুরোধ করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...