ছবি : সংগৃহীত।।
বিজ্ঞাপন
শুক্রবার সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘আগামীর বরিশাল বিভাগ: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
সেমিনারে তথ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের গুণগত মান বাড়াতে হলে সৎ ব্যক্তিদের নেতৃত্বের সুযোগ নিশ্চিত করতে হবে। শুধু বড় অবকাঠামো নির্মাণ বা শিল্পায়নই উন্নয়নের শেষ কথা নয়; অর্জিত উন্নয়নকে ধরে রাখতে হলে প্রয়োজন দূরদর্শী নেতৃত্ব। রাজনীতির গুরুত্ব বোঝাতে রূপক উদাহরণ টেনে তিনি বলেন, "রান্নার ভালো উপকরণ থাকলেও দক্ষ বাবুর্চি ছাড়া যেমন সুস্বাদু খাবার তৈরি সম্ভব নয়, তেমনি ভালো মানুষ রাজনীতিতে না এলে রাষ্ট্র পরিচালনার সুফল মিলবে না।"
বিগত দেড় দশকের রাজনৈতিক পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে ব্যারিস্টার আন্দালিব বলেন, বিগত ১৭ বছরে দেশে নেতৃত্বের মারাত্মক সংকট দেখা দিয়েছে। রাজনীতি নিয়ে সাধারণ মানুষের ভেতর তীব্র অনাস্থা তৈরি হওয়ায় মেধাবী তরুণরা রাজনীতিবিমুখ হয়ে পড়েছে। এমনকি অনেক রাজনৈতিক পরিবারের সন্তানরাও এখন এই পথ এড়িয়ে চলছেন, যা ভবিষ্যতে গণতান্ত্রিক চর্চাকে আরও ঝুঁকিপূর্ণ করবে।
বরিশালের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, পাকিস্তান আমল থেকে স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশ পরিচালনায় এই অঞ্চলের অবদান অনন্য। শেরেবাংলা এ কে ফজলুল হকের মতো মহান নেতার স্মৃতিবিজড়িত এই মাটি থেকে ভবিষ্যতেও রাষ্ট্র পরিচালনার মতো নেতা উঠে আসা দরকার। তিনি বলেন, তরুণরা চিকিৎসক, প্রকৌশলী কিংবা সফটওয়্যার বিশেষজ্ঞ হওয়ার পাশাপাশি যদি রাষ্ট্র পরিচালনায় সৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে আসে, তবেই ইতিবাচক পরিবর্তন ঘটবে।
পরিশেষে তিনি জোর দিয়ে বলেন, বর্তমান রাজনীতিবিদদের নৈতিক দায়িত্ব হলো নতুন প্রজন্মের জন্য অনুকূল ও নিরাপদ পরিবেশ তৈরি করা, যাতে তারা সম্মানের সঙ্গে দেশসেবায় যুক্ত হতে পারে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...