Logo Logo

গোপালগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু


Splash Image

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।


বিজ্ঞাপন


উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সব জেলা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়। এর অংশ হিসেবে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে সদর হাসপাতাল প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে গোপালগঞ্জ বাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...