বিজ্ঞাপন
মেয়ের চিকিৎসায় এরই মধ্যে প্রায় তিন লাখ টাকা খরচ করেছে পরিবার। তবে অর্থাভাবে এখন থমকে গেছে তার চিকিৎসা।
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পশ্চিম নয়াপাড়া গ্রামের আব্দুল আজিজ মাস্টারের বাড়িসংলগ্ন এলাকার আব্দুল বারিকের মেয়ে মারুফা। দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে সে। মেয়েকে সুস্থ করে তুলতে এ পর্যন্ত প্রায় তিন লাখ টাকা ব্যয় করেছে পরিবারটি।
চিকিৎসকরা মারুফাকে উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও দিনমজুর বাবার পক্ষে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। ফলে অর্থের অভাবে বন্ধ হওয়ার পথে তার চিকিৎসা।
পরিবারের দাবি, এখনো কোনো সরকারি চিকিৎসা সহায়তা বা অনুদান পাননি তারা। এ অবস্থায় মারুফার চিকিৎসার জন্য সরকার, সংশ্লিষ্ট দপ্তর, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবারটি।
সবার সহযোগিতা ও সহমর্মিতায় ছোট্ট মারুফা ফিরে পেতে পারে সুস্থ জীবনের স্বপ্ন—এমনটাই প্রত্যাশা তার পরিবারের।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...