ছবি : সংগৃহিত
বিজ্ঞাপন
বানজারমাসিনের অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় জানিয়েছে, ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর তারা পেয়েছে। জাহাজটি সুরাবায়া থেকে বানজারমাসিনের দিকে যাওয়ার পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, জাহাজটির সর্বশেষ অবস্থান জাভা সাগরে। বানজারমাসিনের একটি ঘাট থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে ওই অবস্থান শনাক্ত করা হয়েছিল।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বানজারমাসিনের উদ্ধার সংস্থার অভিযানপ্রধান আরিয়ান্তো আরদি জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলের দিকে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘ত্রিসক্তিতে আমরা একটি অভিযান পরিচালনা কেন্দ্র স্থাপন করেছি।’
কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ঘটনাটি জানায়। তাদের কাছে তথ্য ছিল, জাহাজটি খারাপ আবহাওয়ার কবলে পড়েছিল।
সূত্র: এনডিটিভি
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...