বিজ্ঞাপন
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে স্থানীয় এক বাসিন্দার সহায়তায় পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।
নিহত দুই শিশু হলো—বাটকেখালি এলাকার হাবিবুর রহমানের মেয়ে ও চতুর্থ শ্রেণির ছাত্রী হাবিবা খাতুন (১০) এবং একই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে ও তৃতীয় শ্রেণির ছাত্র লাবিব হোসেন (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল নয়টার দিকে হাবিবা ও লাবিব একসঙ্গে স্থানীয় গফুর সাহেবের বাড়ির পুকুরে গোসল করতে যায়। বেলা গড়িয়ে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে দুপুর একটার দিকে স্থানীয় এক ব্যক্তি উক্ত পুকুরে গোসল করতে নামেন। পুকুরঘাটে দুই জোড়া স্যান্ডেল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁর মনে সন্দেহের সৃষ্টি হয়। তিনি তাৎক্ষণিক পানিতে নেমে হাতড়ে তল্লাশি চালিয়ে দুই শিশুর অচেতন দেহ উদ্ধার করেন।
হৃদয়বিদারক এই ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা ও উপজেলা শিক্ষা অফিসার মফিজুল ইসলাম। তিনি ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জ্ঞাপন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, পানিতে ডুবে শিশু দুটির মৃত্যুর ঘটনায় মরদেহ উদ্ধার করা হয়েছে।
একই এলাকার দুই শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। ফুটফুটে দুই শিশুর এই করুণ বিদায়ে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোক ও বিষাদের ছায়া।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...