বিজ্ঞাপন
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাতক্ষীরা কমিউনিটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক উম্মে ফুয়ারা রানি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জাহিদ হাসান।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি (পরিকল্পনা ও কৌশল) সালাউদ্দীন সাবাদ, সহ-সভাপতি (কার্যক্রম ও মাঠপরিচালনা) তাসকিন আহমেদ রিপন, সহ-সাধারণ সম্পাদক ফারহিয়া ইয়াসমিন কেয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব মল্লিক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসান,
সাংগঠনিক সম্পাদক আবু হুরাইরা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুর রহমান, সমাজকল্যাণ ও মানবিক কার্যক্রম সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ-সমাজকল্যাণ ও মানবিক কার্যক্রম সম্পাদক এস এম ফয়সাল রুহানী, পরিবেশ ও পরিচ্ছন্নতা সম্পাদক শেখ অন্তর হোসাইন, সহ-পরিবেশ ও পরিচ্ছন্নতা সম্পাদক অলিউল্লাহ রাহমান, প্রচার ও যোগাযোগ সম্পাদক রাকিবুল হাসান, সহ-প্রচার ও যোগাযোগ সম্পাদক এজাজ আহম্মাদ, মিডিয়া ও ডকুমেন্টেশন সম্পাদক রাতিম আহম্মেদ ও কোষাধ্যক্ষ শাহিন ফরহাদ।
প্রসঙ্গত, সাতক্ষীরা কমিউনিটি গ্রুপে বর্তমানে ১ লাখ ৮০ হাজারের বেশি সদস্য যুক্ত রয়েছেন। ২০১৯ সাল থেকে দীর্ঘ ৭ বছর ধরে প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবীরা সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা, পরিবেশ ও পরিচ্ছন্নতা, জনসচেতনতা সৃষ্টি, বিভিন্ন সামাজিক উদ্যোগসহ ৫০টির অধিক ইতিবাচক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।
এসব কার্যক্রমকে আরও সুসংগঠিত, পরিকল্পিত ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে এবার আনুষ্ঠানিকভাবে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...