Logo Logo

নীলফামারীতে খাদ্য গুদাম শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


Splash Image

সরকারি নির্ধারিত মজুরি বাস্তবায়নের দাবিতে নীলফামারী সদর উপজেলা এলএসডি (খাদ্য গুদাম)-এর শ্রমিকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে শতাধিক শ্রমিকের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শ্রমিকরা অভিযোগ করে বলেন, তারা দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে খাদ্য গুদামে শ্রমিক হিসেবে কাজ করে আসছেন। কিন্তু দীর্ঘদিন ধরে সরকারি নির্ধারিত ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হওয়ায় পরিবার-পরিজন নিয়ে তারা চরম মানবেতর জীবনযাপন করছেন। বয়সের এই পর্যায়ে এসে তাদের অন্য কোনো পেশায় যাওয়ারও সুযোগ নেই।

বক্তারা আরও অভিযোগ করেন, সদর খাদ্য গুদামের ঠিকাদার সরকারি নির্ধারিত মজুরি পরিশোধে নানা ধরনের টালবাহানা করছেন। শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা ও নির্ধারিত মজুরি দাবি করলে উল্টো তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে।

মানববন্ধন শেষে আন্দোলনরত শ্রমিকরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুসরাত তাসনীম আওনের কাছে একটি স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে শ্রমিকরা দ্রুত তাদের সরকারি নির্ধারিত ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...