Logo Logo

রাজবাড়ীতে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার


Splash Image

রাজবাড়ীর গোয়ালন্দঘাট এলাকায় এসআরবি-১০ এর অভিযানে দেশীয় তৈরি ২টি ওয়ান শুটার গান, ২টি কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তি জেলার গোয়ালন্দ উপজেলার ভোলাই মাতবর পাড়ার এরসাদ সেক এর ছেলে মোঃ ইসলাম সেক প্রঃ আকাশ (৪১)।

তার বিরুদ্ধে ২টি অস্ত্র মামলা ও ১টি চাঁদাবাজি মামলা রুজু আছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর গোয়ালন্দঘাট এলাকার দক্ষিণ উজানচরে

মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। ওইসময় আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার,সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এসআরবি-১০ এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।

রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দেশে কার্যকর ভূমিকা রেখে চলেছে। অবৈধ অস্ত্র ও মাদক মজুদ, পরিবহন ও ব্যবহার রোধে এবং উদ্ধারে এসআরবি নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে এসআরবি রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকান্ড কঠোরভাবে দমন করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...