বিজ্ঞাপন
শনিবার (১৯ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার ধোপার দিঘীর পাড়ে এম এ কনভেনশন সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় হাটহাজারীতে কর্মরত বিভিন্ন পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের পাশাপাশি উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় হাটহাজারীর বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিভিন্ন বিষয়, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের সেবাপ্রাপ্তি এবং সাংবাদিকদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের পারস্পরিক সহযোগিতাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও আলিফ হসপিটালের চেয়ারম্যান জসিমউদ্দিন বাবুল।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ওয়ান ম্যাটারনিটি অ্যান্ড চাইল্ড কেয়ার ও ওয়ান ডায়াগনস্টিক হসপিটালের চেয়ারম্যান সোহেল রানা সভাটি সঞ্চালনা করেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. মো. আবু তৈয়ব।
এ সময় উপস্থিত সাংবাদিকরা হাটহাজারীর স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান আরও উন্নত করা, রোগীদের সেবার ক্ষেত্রে দায়িত্বশীলতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ এবং গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...