বিজ্ঞাপন
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদরাসা মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু।
মাদরাসার শরীরচর্চা শিক্ষক মাহমুদুল্লাহ কাফির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, শেরপুর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু এবং সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল।
এছাড়াও বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা নাঈম হাসান, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন আকতার পুটি, মাদরাসার সভাপতি আলী হাসান, অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, সাংবাদিক ইফতেখার আলম ফরহাদ এবং শিক্ষার্থী ইসরাত জাহান ও রুহুল আমিন সাগর। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার শিক্ষার্থী আসওয়াদ।
সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ, মাদক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে অভিভাবকসহ সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হতে হবে। একটি মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সামাজিক নানা অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন সর্বদাই তৎপর রয়েছে, তবে একটি নিরাপদ সমাজ বাস্তবায়নে সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা অত্যন্ত জরুরি।
উক্ত সচেতনতামূলক সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...