বিজ্ঞাপন
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন।
সভায় নবাগত পুলিশ সুপার জেলার সামগ্রিক অপরাধ নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও কিশোর অপরাধ দমন, সন্ত্রাসবিরোধী তৎপরতা, ট্রাফিক ব্যবস্থার শৃঙ্খলা আনয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা চালুর বিষয়ে তার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন।
গণমাধ্যমকে সমাজ পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি হিসেবে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, “জনগণের আস্থা অর্জনে পুলিশ ও সাংবাদিকদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন যেমন অপরাধ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে, তেমনি সমাজে ইতিবাচক বার্তা ছড়াতেও বড় সহায়তা করে।” এ সময় তিনি অপরাধ নির্মূল ও জনসচেতনতা বৃদ্ধিতে নীলফামারীর সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, মাদক নির্মূলসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে বিভিন্ন গঠনমূলক পরামর্শ দেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগের সাথে তাদের মতামত শোনেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে জনস্বার্থে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন এবং অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) জনাব ফারুক আহমেদ, পিপিএম-সেবা-সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অন্যদিকে, সাংবাদিকদের পক্ষে নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম, হাসান রাব্বি প্রধান এবং সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুনসহ জেলার প্রধান প্রধান গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...